আপনার মোবাইলের অপেরা মিনিতে ইউনিকোড সমর্থিত বাংলা ওয়েবসাইট ব্রাউজ করুন
মোবাইলে ইন্টারনেট এখন বেশ সহজলভ্য। বাংলাদেশের প্রায় যেকোনো অঞ্চল থেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যায় এবং অনেকেই এখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে, তার তথ্যের চাহিদা পূরণ করছেন। তবে বেশির ভাগ মানুষই সাধারণত ইংরেজি সাইটগুলো ব্রাউজ করে থাকেন। যদিও ইন্টারনেটে বাংলা তথ্যের বেশ অভাব রয়েছে, কিন্তু যতটুকুই রয়েছে বা ভবিষ্যতে এ পরিমাণ আরও বাড়বে, তা যদি বাংলাদেশের সাধারণ জনগণ তার হাতের মুঠোয় থাকা মোবাইল সেটটিতে বাংলা ওয়েবসাইটগুলো ব্রাউজ করে তার তথ্যের চাহিদা বাংলা ভাষায় পূরণ করতে পারেন, ভাবুন তো তাহলে কেমন হবে?
একটু বেশি দামী মোবাইল সেটেই এখন ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যায়। সামনে কম দামের সেটেও এই সুবিধা পাওয়া যাবে বলে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যাচ্ছে। গান শোনা যায় এমন সেট এখন প্রায় সবার হাতেই রয়েছে এবং গান শোনা যায় এমন সেটে অবশ্যই ইন্টারনেটও ব্যবহার করা যাবে। এ ধরনের প্রায় সব সেটেই ইন্টারনেট ব্রাউজার হিসেবে ওপেরা মিনি ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। ওপেরা মিনি একটি মজার ফিচার হল, এতে আপনি কম্পিউটারের মত উইনিকোড সমর্থিত বাংলা ওয়েবসাইটগুলোও ব্রাউজ করতে পারবেন। কিভাবে?
এর জন্য আপনার মোবাইল সেটে অবশ্যই অপেরা মিনি ব্রাউজারের ৪.০ অথবা পরের সংস্করণ প্রয়োজন হবে। এবং এর কিছু অপশন পরিবর্তন করার মাধ্যমেই আপনি আপনার মোবাইলে উইনিকোড সমর্থিত বাংলা সাইট গুলো দেখতে পারবেন। যা করতে হবে,
১. আপনার সেটটিতে অপেরা মিনি ব্রাউজার চালু করুন।
২. ব্রাউজারের Menu > Tools > Settings এ যান।
৩. ব্রাউজারের Font size এ Large এবং Mobile view সক্রিয় করে, Save চাপুন।
৪. ব্রাউজারের এড্রেসবারে লিখুন about:config। অপেরা মিনি ব্রাউজারের Power-User settings নামে লুকায়িত অপশন গুলো আপনার মোবাইলের স্ক্রিনে দেখাবে।
৫. Power-User settings এ নিচের দিকে User bitmap fonts for complex scripts অপশনে Yes নির্বাচন করুন এবং নিচে থাকা Save ক্লিক করুন।
৬. এবার উইনিকোড সমর্থিত যে কোনো বাংলা সাইটের ঠিকানা ব্রাউজারের এড্রেসবারে লিখুন, উদাহরণ হিসেবে bn.m.wikipedia.org লিখুন এবং মোবাইলে বাংলা সাইট ব্রাউজ উপোভোগ করুন।
ফেইসবুক, গুগুলের মত বেশ কিছু জনপ্রিয় সাইট এখন বাংলা ভাষায় পাওয়া যায়। বাংলা উইকিপিডিয়ার মোবাইল সংস্করণ নিয়ে লেখা খুব শীঘ্রই পাবেন। আশা করি এখন থেকে সর্বত্র আপনার বাংলার ব্যবহার আরও বাড়বে।


![P170909_11.10[01] মোবাইল সেটের স্ক্রিনে বাংলা উইকিপিডিয়ার মোবাইল সংস্করণ](http://bellayet.files.wordpress.com/2009/09/p170909_11-10011.jpg?w=286&h=300)





ধন্যবাদ ভাই, আপনি আমার অনেক উপকার করলেন।
আপনার লেখাটিতে আমি আরেকটু যোগ করতে চাই, আমার চাইনিজ মোবাইলে আমি সুন্দর ভাবে এখন বাংলা দেখতে পাচ্ছি।
আপনাকে আবার ও ধন্যবাদ।
Thanks…
ami about:config likhe brouse disi but error dekhasse. akhon ami ki korte paari?
আপনি Config: লিখে চেষ্টা করতে পারেন।
ami about:config likhe brouse disi but error dekhasse. akhon ami ki korte paari?
plz
অপেরা িমিন ৪, ৪.২, ৫ ভার্সনে এভাবে মোবাইলে বাংলা দেখা যায় তা ঠিক আছে কিন্তু এভাবে মোবাইলে বাংলা দেখতে হলে প্রচুর ডাটা ইউজ হয়। যেমন মোবাইলে বাংলা ফন্ট ইনস্টল করা থাকেল েয সাইট দেখেত ৫০ িক.বা. লােগ আর এভােব েদখেল ৫০০ িক.বা. এর বেশী লােগ। আর এেত বাংলা একটা লাইেনর উপর আেরকটা আে স ফেফ েদখেত অসুবিধা হয়। েনািয়য়ার সিরিজ ৪০ েসেট েযমন series 3110, 2690, 2700, 2700 classic, 5130, 6303, 7210 বংলা সােপােট এমনিতেই আছে। ফেল আপনার এ পদ্ধিত যুিক্তযুক্ত হেব না। তেব অন্যান্য েসেটের কথা জানিনা। তেব এই ব্যবস্থায় েনািকয়া symbian phone এর উপর করা েযেত পাের েকননা এেত বাংলা Font এর সুিবধা নাই। তেব শুনিছ ে য nokia এর symbian েসেট যােত ttf font support কের তােত বাংলা ইনস্টল করা যায়। তেব আিম আমার Nokia 5233 েসেট try কেরও বাংলা ফন্ট ইনস্টল করেত পািরিন। যিদ nokia এর ৫২৩৩ েসেট বা symbian s60 5th edition েসেট বাংলা font install করেত পারেল তেব খুবই উপকৃত হেব।