উইকিমিডিয়া কমন্সের জন্য ছবি পছন্দ

উইকিমিডিয়া কমন্স হল উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি কমন মিডিয়া রিপোজিটোরি অথবা ভান্ডার। যার ঠিকানা হচ্ছে: http://commons.wikimedia.org।
উইকিপিডিয়া কমন্সে আপলোড করা মিডিয়া ফাইল গুলো সকল উইকিপিডিয়া সহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের সকল প্রকল্পগুলো তাদের নিজস্ব লোকাল মিডিয়া ফাইলগুলোর মতই ব্যবহার করতে পারে। ফলে একবার উইকিমিডিয়া কমন্সে ছবিগুলো আপলোড হয়ে গেলে অন্য সকল প্রকল্পে বিনা আপলোডে ব্যবহার করা যাবে।
কমন্সে ছবি আপলোড করার আগে আপনাকে যা যা করতে হবে
*ছবির বিষয় কি হবে।
ছবি পছন্দের ক্ষেত্রে ছবিটির বিষয়ের উপর গুরুত্ব দিন। এমন ছবি প্রদান করুন যার বিষয় কোন শিক্ষামূলক, বিশ্বকোষীয় (বিশ্বকোষে রাখা যায় এমন) হয়, তাতে ছবি গুলোর গুরুত্ব বাড়ে। ব্যক্তিগত ছবি বা ছবিতে কেউ পোজ় দিয়ে আছেন এমন ছবি দেওয়া থেকে বিরত থাকুন।
* ছবিটি কি কপিরাইট মুক্ত বা আপনি ছবিটির কপিরাইট ছেড়ে দিতে প্রস্তুত কিনা ভাবুন
উইকিমিডিয়া কমন্সে কোন ছবি আপলোড করতে হলে তা অবশ্য ফ্রি লাইসেন্স অথবা ক্রিয়াটিভ কমন্স এর CC-by-sa-3.0 লাইসেন্সের আওতায় থাকতে হবে। নতুবা ছবিটি মুছে ফেলা হবে। তাই উইকিমিডিয়া কমন্সে আপনার ছবি রাখার আগে চিন্তা করে নিন আপনার ছবির লাইসেন্স কি হবে।
* ছবিটির বিষয় সম্পর্কে বিস্তারিত যোগাড় করা।
আপনি যে ছবিটি আপোলোড করছেন তার কিসের ,কার বা কোথাকার সে সম্পর্কে বিস্তারিত এবং সত্য তথ্য যোগার করুন। কারণ ছবিটির বিস্তারিত ছবির সাথে না দেওয়া গেলে ছবিটি সুন্দর হওয়া সত্যেও পর্যাপ্ত তথ্যের অভাবে ছবিটি উইকিপিডিয়া বা অন্যান্য প্রকল্পে ব্যবহারের অনুপযোগী হয়ে পরবে এবং এ ধরনের অব্যবহৃত ছবি পরবর্তীতে মুছে ফেলা হয়।
*ছবির আকার এবং ধরণ
উইকিমিডিয়া কমন্সে ছবির আকার বা রেজুলেশনের ব্যপারে কোন বীধিনিষেধ নে, তবে নূন্যতম এমন ছবি দেওয়া উচিত যাতে ছবিটিতে তার বিষয় সমূহ স্পষ্ট ভাবে প্রকাশ পায়। উইকিমিডিয়া কমন্সে উচ্চ রেজুলেশনের ছবি প্রদান করাকেই বেশি উৎসাহ দিয়ে থাকে।
বর্তমানে ছবির জন্য উইকিমিডিয়া কমন্স JPEG, GIF, PNG, SVG, XCF অথবা .sxd ফরমেট অনুমোদন করে। তবে ওপেন সোর্স ফরমেট যেমন PNG এবং SVG গুলোকেই উৎসাহিত করা হয়।
ছবিগুলো অবশ্যই কোন রকম বোর্ডার থাকা যাবে না। ছবিগুলোতে তারিখ/সময় ব্যবহার কে নিরুৎসাহিত করা হয়, কারণ এ রকম তথ্য বর্তমানে ছবির মেটা ডাটা বা তথ্য থেকেই পাওয়া যায়, যা ছবির উপরে ব্যবহার করলে ছবির সৌন্দর্য্যের কমতি ঘটে।
