বেলায়েত কি লিখবে!

যে ব্লগ মানুষকে সাহায্য করবে।

মিডিয়াউইকি উইকির বাংলা স্থানীয়করণ কিভাবে করবেন?

leave a comment »

মিডিয়াউইকি অনলাইনে ট্রান্সলেশন করার জন্য যেতে হবে, http://translatewiki.net ওয়েবসাইটে।

translatewiki.net এর প্রধান পাতা

translatewiki.net এর প্রধান পাতা

উইকিতে রেজিষ্ট্রেশন বা নিবন্ধন করুন।

নতুন অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্ক

রেজিষ্ট্রেশন করার পর অনুবাদক বা ট্রান্সলেটর হিসেবে অনুমোদন পেতে আমার আলাপের পাতায় আপনার ইউজার নেম জানিয়ে অনুরোধ বার্তা রাখুন। অনুমোদন পেয়ে গেলে সাইটের ভাষা “bn-বাংলা” তে পরিবর্তন করে নিন।

সাইটের ভাষা "bn-বাংলা" পরিবর্তন

অনুবাদ শুরু করতে সাইটের সাইডবারে থাকা “অনুবাদের হাতিয়ার” ক্লিক করুন।

সাইডবারে "অনুবাদের হাতিয়ার" লিঙ্ক

সাইডবারে "অনুবাদের হাতিয়ার" লিঙ্ক

“অনুবাদের হাতিয়ার” ক্লিক করার ফলে মিডিয়াউইকির সব বাক্য বা স্ট্রিংগুলোর ক্যাটাগরির একটি তালিকা দেখাবে, ক্যাটাগরিগুলোর পাশের “সম্পাদনা” লিঙ্কটি ক্লিক করলে ঐ ক্যাটাগরির অনুবাদ হয়নি এমন বাক্য বা স্ট্রিংগুলোর তালিকা পাওয়া যাবে।

বাক্য বা স্ট্রিং এর তালিকা

বাক্য বা স্ট্রিং এর তালিকা

মিডিয়াউইকির অনুবাদ হয়নি এমন কিছু বাক্য বা স্ট্রিংসমূহের তালিকা

মিডিয়াউইকির অনুবাদ হয়নি এমন কিছু বাক্য বা স্ট্রিংসমূহের তালিকা

তালিকায় বাম পাশের লিঙ্কে ক্লিক করলেই একটি পপ আপ আসবে যেখান থেকে কোনো নতুন অনুবাদ তৈরি বা পুরনো অনুবাদ সম্পাদনা করতে পারবেন।

স্ট্রিং সম্পাদনার জন্য পপআপ

স্ট্রিং সম্পাদনার জন্য পপআপ

নির্ধারিত বক্সে অনুবাদটি লিখে “সংরক্ষণ” বোতামটি ক্লিক করলেই আপনার অনুবাদটি সংক্ষিত হয়ে যাবে। পরবর্তীতে স্ট্রিং এর তালিকাকে রিফ্রেস করলে এ স্ট্রিংটি তালিকাতে আর দেখাবে না।

এভাবেই আপনি জনপ্রিয় উইকি মিডিয়াউইকি সফটওয়্যার যা উইকিপিডিয়া সহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্প তৈরিতে ব্যবহৃত হয়েছে, তা বাংলা স্থানীয়করণে অংশ নিতে পারেন। এ কাজে সহায়তার জন্য আপনাদের সকলে এ কাজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।

Written by bellayet

নভেম্বর 7, 2009 at 10:42 am

শিক্ষার্থী কেন্দ্রীক শিক্ষা ব্যবস্থা চাই, চাই শিক্ষায় আইসিটির ব্যবহার

with 2 comments

আপনি কি মনে করতে পারেন, কোন ক্লাসে পড়ার সময় প্রথম পরিসংখ্যান বিষয়টি সম্পর্কে প্রথম জেনেছেন বা শিখেছেন? আরও কি মনে করতে পারেন কিভাবে আপনাকে এ বিষয়টি প্রথম পাঠদান করা হয়েছিল?

আমার যতটুকু মনে পরে আমাদের সময় সপ্তম বা অষ্টম শ্রেণীতে ‘পরিসংখ্যান’ বলে কিছুর সাথে প্রথম পরিচয় করিয়ে দেওয়া হয়। যথারীতি কি, কিভাবে করতে হয়, কি থাকে এগুলোর মুখস্ত করতে হয়। সাথে সাথে লেখচিত্র নামের কিছু আজব জিনিসের সাথে পরিচয়। সব মিলিয়ে মুখস্ত দিয়ে শুরু। আমার মনে পরে, আমি আমার উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরিসংখ্যানের প্রশ্নের উত্তর দিতে পারিনি, কারণ আমাকে বিষয়টি মুখস্ত করতে হয়েছিল এবং সময় মত ভুল গ্যায়া। অথচ চীনের বাচ্চাদের নাকি এই পরিসংখ্যান বিষয়টি প্রথম পাঠ দেওয়া হয় তাদের প্রথম শ্রেণী থেকেই। বাপরে! এ জিনিস এত ছোট বাচ্চারা কিভাবে পড়ে! এত কঠিন জিনিস তারা এতো ছোট বয়সে কিভাবে মুখস্ত করে!

আসলে ওরা মুখস্ত করে না, ওরা পরিসংখ্যান বিষয়টি বোঝার চেষ্টা করে। প্রশ্ন আসতে পারে, এত ছোট বয়সে ওরা এ কঠিন জিনিস বোঝে কেমন করে? আসলে কঠিন ব্যপারটি কতটা সহজ এবং বোধগম্য হবে তা নির্ভর করে, বিষয়টি কিভাবে শিখানো এবং কিভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন হচ্ছে তার উপর। তাহলে চাইনিজ শিক্ষকগণ কি করেন? Read the rest of this entry »

Written by bellayet

অক্টোবর 17, 2009 at 1:19 pm

জ্ঞান বিজ্ঞানে বাগেরহাট, উন্নয়নে ধরবে হাল, হবেই হবে ডিজিটাল

with one comment

বাগেরহাট ডিজিটাল হবে

বাগেরহাট ডিজিটাল হবে

“জ্ঞান বিজ্ঞানে বাগেরহাট
উন্নয়নে ধরবে হাল
হবেই হবে ডিজিটাল”

এই স্লোগান নিয়ে গত ২ এবং ৩রা অক্টোবর ২০০৯ তারিখে খুলনার বাগেরহাটে অনুষ্ঠিত হল ২ দিন ব্যাপী “জ্ঞান উৎসব ২০০৯”। এই “জ্ঞান উৎসব” এর আয়োজক ছিল বাগেরহাটের সংগঠন আমাদের গ্রাম এবং সহ আয়োজনে ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক। একটি জ্ঞানভিত্তিক আধুনিক সমাজ তৈরির     জন্য এই দুই দিনে বাগেরহাটের বিভিন্ন স্থানে ছিল নানা আয়োজন যার মূল উদ্দেশ্য ছিল বাগেরহাটের প্রশাসন তথা বাগেরহাটবাসীদের  “ডিজিটাল বাংলাদেশ” গড়ার যাত্রায়  সঙ্গী হওয়ার জন্য উদ্বুদ্ধ করা, সাথে বিভিন্ন মহলে তথ্যপ্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সুবিধা বৃদ্ধি এবং ব্যবহারে বাগেরহাটবাসীদের জীবন মানের উন্নয়নের সুযোগের কথা জানান দেওয়া। আর তা করতেই ২ দিনের এই আয়োজনে ছিল র‌্যালি, সেমিনার, কর্মশালাসহ আরও অনেক আয়োজন।
Read the rest of this entry »

Written by bellayet

অক্টোবর 8, 2009 at 6:02 pm

কীভাবে বাংলা উইকিপিডিয়াতে নতুন নিবন্ধ তৈরি করবেন- পরীক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল

with 7 comments

Written by bellayet

সেপ্টেম্বর 26, 2009 at 1:36 pm

আপনার মোবাইলের অপেরা মিনিতে ইউনিকোড সমর্থিত বাংলা ওয়েবসাইট ব্রাউজ করুন

with 2 comments

মোবাইলে ইন্টারনেট এখন বেশ সহজলভ্য। বাংলাদেশের প্রায় যেকোনো অঞ্চল থেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যায় এবং অনেকেই এখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে, তার তথ্যের চাহিদা পূরণ করছেন। তবে বেশির ভাগ মানুষই সাধারণত ইংরেজি সাইটগুলো ব্রাউজ করে থাকেন। যদিও ইন্টারনেটে বাংলা তথ্যের বেশ অভাব রয়েছে, কিন্তু যতটুকুই রয়েছে বা ভবিষ্যতে এ পরিমাণ আরও বাড়বে, তা যদি বাংলাদেশের সাধারণ জনগণ তার হাতের মুঠোয় থাকা মোবাইল সেটটিতে বাংলা ওয়েবসাইটগুলো  ব্রাউজ করে তার তথ্যের চাহিদা বাংলা ভাষায় পূরণ করতে পারেন, ভাবুন তো তাহলে কেমন হবে?

একটু বেশি দামী মোবাইল সেটেই এখন ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যায়। সামনে কম দামের সেটেও এই সুবিধা পাওয়া যাবে বলে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যাচ্ছে। গান শোনা যায় এমন সেট এখন প্রায় সবার হাতেই রয়েছে এবং গান শোনা যায় এমন সেটে অবশ্যই ইন্টারনেটও ব্যবহার করা যাবে। এ ধরনের প্রায় সব সেটেই ইন্টারনেট ব্রাউজার হিসেবে ওপেরা মিনি ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। ওপেরা মিনি একটি মজার ফিচার হল, এতে আপনি কম্পিউটারের মত উইনিকোড সমর্থিত বাংলা ওয়েবসাইটগুলোও ব্রাউজ করতে পারবেন।  কিভাবে?

এর জন্য আপনার মোবাইল সেটে অবশ্যই অপেরা মিনি ব্রাউজারের ৪.০ অথবা পরের সংস্করণ প্রয়োজন হবে। এবং এর কিছু অপশন পরিবর্তন করার মাধ্যমেই আপনি আপনার মোবাইলে উইনিকোড সমর্থিত বাংলা সাইট গুলো দেখতে পারবেন।  যা করতে হবে,

১. আপনার সেটটিতে অপেরা মিনি ব্রাউজার চালু করুন।

অপেরা মিনি ব্রাউজারের মূল স্ক্রিন

অপেরা মিনি ব্রাউজারের মূল স্ক্রিন

২. ব্রাউজারের Menu > Tools > Settings এ যান।

অপেরা মিনি ব্রাউজারের সেটিংস স্ক্রিন

অপেরা মিনি ব্রাউজারের সেটিংস স্ক্রিন

৩. ব্রাউজারের  Font size এ Large এবং Mobile view সক্রিয় করে, Save চাপুন।

৪. ব্রাউজারের এড্রেসবারে লিখুন about:config। অপেরা মিনি ব্রাউজারের Power-User settings নামে লুকায়িত অপশন গুলো আপনার মোবাইলের স্ক্রিনে দেখাবে।

অপেরা মিনি ব্রাউজারের Power-User settings এবং complex script এর জন্য অপশন

অপেরা মিনি ব্রাউজারের Power-User settings এবং complex script এর জন্য অপশন

৫. Power-User settings এ নিচের দিকে User bitmap fonts for complex scripts অপশনে Yes নির্বাচন করুন এবং নিচে থাকা Save ক্লিক করুন।

৬. এবার উইনিকোড সমর্থিত যে কোনো বাংলা সাইটের ঠিকানা ব্রাউজারের এড্রেসবারে লিখুন, উদাহরণ হিসেবে bn.m.wikipedia.org লিখুন এবং মোবাইলে বাংলা সাইট ব্রাউজ উপোভোগ করুন।

মোবাইল সেটের স্ক্রিনে বাংলা উইকিপিডিয়ার মোবাইল সংস্করণ

মোবাইল সেটের স্ক্রিনে বাংলা উইকিপিডিয়ার মোবাইল সংস্করণ

ফেইসবুক, গুগুলের মত বেশ কিছু জনপ্রিয় সাইট এখন বাংলা ভাষায় পাওয়া যায়। বাংলা উইকিপিডিয়ার মোবাইল সংস্করণ নিয়ে লেখা খুব শীঘ্রই পাবেন। আশা করি এখন থেকে সর্বত্র আপনার বাংলার ব্যবহার আরও বাড়বে।

Written by bellayet

সেপ্টেম্বর 17, 2009 at 12:23 pm

বাংলা উইকিপিডিয়ায় ছোট ফন্ট সমস্যার সমাধান- ফায়ারফক্সে ফন্ট পরিবর্তন

leave a comment »

অনেকেই অভিযোগ করেন, বাংলা উইকিপিডিয়াতে নাকি বাংলা লেখা নাকি ছোট দেখায়। এ সমস্যার সমাধান হল, ব্রাউজারের ডিফল্ট ফন্ট ভ্রিন্দা পরিবর্তন করে বাংলা অথবা সোলায়মানলিপি সেট করে নেওয়া।

ফায়ারফক্সে কিভাবে করবেন?

ফায়ারফক্সে Tools>>Options… এ যান।

Content ট্যাবের Font & Colors এর Advanced… বোতামে ক্লিক করুন।

Fonts for এ Bengali নির্বাচন করুন।

চিত্রে চিহ্নিত ফিল্ডে Solaimanlipi ফন্ট নির্বাচন করে OK ক্লিক করে বেরিয়ে আসুন।

খুব সম্ভবত ফায়ারফক্সটি রিস্টার্ট করতে হতে পারে।

আশা করি এখন আর সমস্যা হবে না।

Written by bellayet

সেপ্টেম্বর 16, 2009 at 2:12 pm

বাংলা উইকিপিডিয়া সম্পাদনায় index.php ডাউনলোড সমস্যার সমাধান

leave a comment »

বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনার ক্ষেত্রে অনেকেই একটি সমস্যার কথা বলেন, তিনি যখন বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের “সম্পাদনা” লিঙ্কটি ক্লিক করেন তখন কোনো এডিটর না খুলে একটি index.php নামের ফাইল ডাউনলোড হতে চায় বা ডাউনলোড হওয়া শুরু করে।

সম্পাদনায় index.php ডাউনলোদ সমস্যা

সম্পাদনায় index.php ডাউনলোদ সমস্যা

এ সমস্যাটি হওয়ার কারণ বাংলা উইকিপিডিয়ার জন্য ব্যবহারকারী একটি অপশন সেট করেছেন, যার ফলে  সম্পাদনা করতে চাইলেই এই ফাইলটি ডাউনলোড হতে চাইছে । ব্যবহারকারী তার “আমার পছন্দ” লিঙ্কে “সম্পাদনা” ট্যাবে “প্রাথমিক পছন্দ হিসেবে বহিঃস্থ সম্পাদক ব্যবহার করা হোক (কেবল দক্ষ ব্যবহারকারীদের জন্য, আপনার কম্পিউটারে বিশেষ সেটিংস প্রয়োজন)” অপশনটি নির্বাচন করে রেখেছেন। ফলে যখনই তিনি সম্পাদনা করতে যাচ্ছেন, বহিঃস্থ কোন এডিটরে ব্যবহারের জন্য এই ফাইলটি ডাউনলোড হতে চাচ্ছে।

Screenshot - 9_15_2009 , 12_44_03 PM

"আমার পছন্দ" লিঙ্কে "সম্পাদনা" ট্যাবে নির্বাচিত অপশন যার কারণে সমস্যার সৃষ্টি

এ সমস্যা সমাধানের জন্য এ  অপশনটির টিক চিহ্ন তুলে দিয়ে তা নিস্ক্রিয় করে দিতে হবে। এবং পছন্দটি পাতার নিচের “সংরক্ষণ করা হোক” বোতামে ক্লিক করে সংরক্ষণ করতে হবে।

Written by bellayet

সেপ্টেম্বর 15, 2009 at 1:08 pm

উইকিপিডিয়া এবং বাংলা উইকিপিডিয়া নিয়ে ডয়েচ ভেলে প্রতিবেদন

with one comment

ডয়েচভেলে রেডিও

ডয়েচভেলে রেডিও

অনেক বাংলা উইকিপিডিয়ান কমিউনিটির এবং বাংলা উইকিপিডিয়ার শুভাকাঙ্খিগণ আক্ষেপ করেন, বাংলা উইকিপিডিয়ার তেমন প্রচার হয় না। কোনো মিডিয়ায় বাংলা উইকিপিডিয়া সম্পর্কে কিছু আসে না, যা আসলে বাংলা উইকিপিডিয়ার আরও প্রচার বাড়তো। যদিও বাংলাদেশের মিডিয়াগুলো এ ব্যাপারে কিছুটা উদাসীন কিন্তু জার্মানি ভিত্তিক রেডিও ডয়েচ ভেলে এর বাংলা বিভাগ (রেডিও এবং ওয়েব) নিয়মিত উইকিপিডিয়া সম্পর্কে প্রতিবেদন করে থাকে, এখানে তাদের কথা সাম্প্রতিক প্রতিবেদন এবং আগের প্রতিবেদনের লিঙ্ক আপনাদের সাথে সেয়ার করতে চাই,

“সম্পাদনা পদ্ধতি কঠোর করেছে উইকিপিডিয়া” শিরোনামে প্রতিবেদনটি ডয়েচ ভেলের ওয়েবসাইটের বাংলা বিভাগে প্রকাশিত হয় ২৮.০৮.২০০৯ তারিখেঃ

http://www.dw-world.de/dw/article/0,,4604951,00.html

“আমরা আসলে নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করছি: জিমি ওয়েলস” শিরোনামে প্রতিবেদনটি ডয়েচ ভেলের ওয়েবসাইটের বাংলা বিভাগে প্রকাশিত হয় ০৯.০২.২০০৯ তারিখেঃ

http://www.dw-world.de/dw/article/0,,4014935,00.html

বাংলা উইকিপিডিয়া নিয়ে ডয়েচ ভেলে এর রেডিও পোডকাষ্ট যা প্রকাশিত হয়েছে ০২.০১.২০০৯ তারিখেঃ

http://ping.fm/wUM8B

এ লিঙ্কগুলো আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে সেয়ার করুন। তাদের উইকিপিডিয়াতে অবদান রাখতে উৎসাহিত করুন। বাংলা উইকিপিডিয়া তথা উইকিমিডিয়ার বাংলা ভাষার প্রকল্পগুলোর অগ্রতিতে বাংলাদেশী রেডিও, টিভি, প্রিন্ট এবং ইন্টারনেট মিডিয়াগুলোরও এগিয়ে আসতে হবে। তাদের মাধ্যমেই বাংলাদেশের প্রতিটি মানুষকে জানাতে হবে বাংলা উইকিপিডিয়ার কথা এবং মুক্ত জ্ঞানের কথা।

Written by bellayet

সেপ্টেম্বর 10, 2009 at 12:43 pm

অন্য ভাবে বাংলা উইকিপিডিয়ার বর্তমান হাল

with 4 comments

বাংলা উইকিপিডিয়ায় আমি বেশ কয়েক বছর যাবৎ কাজ করছি। এর বছরগুলোতে কাজ করতে গিয়ে অনেককেই বলেছি বাংলা উইকিপিডিয়া সম্পর্কে। এদের বেশীর ভাগ লোকই একটি কমন প্রশ্ন করেছে, তাহলে বাংলা উইকিপিডিয়া কারা পড়েন এবং কি পড়েন? এ প্রশ্নের হয়তো টু দি পয়েন্ট উত্তর দেওয়া সম্ভব নয়। কিন্তু সম্প্রতি শেষ হওয়া উইকিমিডিয়া ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলনে উইকিপিডিয়ার পরিসংখ্যান বিষয়ক একটি পেপার পরা হয় তাতে একটি পরিসংখ্যান টুলস দেখানো হয়, যার মাধ্যমে উইকিমিডিয়া প্রকল্পগুলোতে আলাদা ভাবে দিনে কতগুলো হিট হয় তা জানা যায়। এতে আরও পাওয়া যায় দিনের সর্বোচ্চ হিট হয়েছে এমন ১০০টি নিবন্ধের তালিকা, মাসে সর্বোচ্চ হিট হয়েছে এমন ১০০০ নিবন্ধের তালিকা এবং বছরে সর্বোচ্চ হিট হয়েছে এমন ১০০০ নিবন্ধের তালিকা।  টুলটির নির্মাতা এ টুলকে যথেষ্ট নির্ভরযোগ্য বলে দাবি করেছেন কারণ এ তথ্যগুলো উইকিমিডিয়ার স্কুইড সার্ভার থেকে নেওয়া হয়ে থাকে।

এ টুলটি অনুযায়ী বাংলা উইকিপিডিয়ার আজকের (১-৯-২০০৯) দিনের মোট হিটের সংখ্যা ৬৬,২১৩টি, এর মধ্যে শুধু মানুষের দ্বারা হিটের পরিমান ৩৭,৪৭৪টি। এ হিটগুলোর মধ্যে ৬,১৯৯টি পৃথক আইপি থেকে বাংলা উইকিপিডিয়া দেখা হয়েছে। তবে এ সংখ্যা মটেও সন্তোষজনক নয়। কারণ বাংলা ভাষী লোকের সংখ্যার বিপরীতে এ সংখ্যা খুব হতাশা জনক। বাংলা ভাষায় কথা বলে এমন জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষা বিশ্বের ৭ম ভাষা। কিন্তু উইকিপিডিয়ায় হিটের হার মোট জনসংখ্যার তুলনায় বেশ পিছিয়ে।

আমি আরও একটি পরিসংখ্যান দেখানোর চেষ্টা করেছি। আগষ্ট মাসের সর্বোচ্চ ১০০ হিট হয়েছে এমন নিবন্ধের তালিকা থেকে আমি বের করার চেষ্টা করেছি, কি ধরনের নিবন্ধ বাংলা উইকিপিডিয়া থেকে দেখা হয় বা দেখার চেষ্টা করা হয়। আমি নিবন্ধগুলোকে কয়েকটি বিষয়শ্রেণীতে ভাগ করে তার শতকরা হিসেব দেখানোর চেষ্টা করেছি। এ থেকে আরও যা জানা যাবে বাংলা উইকিপিডিয়াতে বর্তমানে কি ধরণের নিবন্ধের উপর বেশি কাজ হয়ে থাকে। গবেষণার ধারণাটি উইকিম্যানিয়াতে জিমি ওয়েলসের একটি স্লাইড থেকে নেওয়া হয়েছে। নিচে এ বিষয়ক একট লেখচিত্র দেওয়া হল,

আগষ্ট ২০০৯ মাসে বাংলা উইকিপিডিয়া থেকে দেখা সর্বোচ্চ ১০০ নিবন্ধের পরিসংখ্যান

আগষ্ট ২০০৯ মাসে বাংলা উইকিপিডিয়া থেকে দেখা সর্বোচ্চ ১০০ নিবন্ধের পরিসংখ্যান

উপরের লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে বাংলা উইকিপিডিয়া থেকে সর্বোচ্চ ভূগোল এবং বিজ্ঞান বিষয়ক নিবন্ধ বেশি দেখা বা সম্পাদনা করা হয়। এর পরেই আছে ইতিহাস এবং ঐতিহাসিক ব্যক্তিদের জীবনী এবং অন্যান্য বিষয়ক নিবন্ধ। তবে হাতাশা জনক ব্যপার হলো বাংলা উইকিপিডিয়ায় স্বাস্থ্য, গণিত এবং সাম্প্রতিক ঘটনা বিষয়ক নিবন্ধের সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। এ পরিসংখ্যান থেকে আমি এটিই বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের কি বিষয়ের নিবন্ধের উপরে আরও নজর দিতে হবে এবং কি বিষয়ের উপরে আমাদের নিবন্ধ সংখ্যা বাড়ানো উচিত।

সুতরাং আমাদের উইকিপিডিয়ায় মানুষের বিচরণ আরও বাড়ানোর জন্য কাজ করতে হবে, তাহলেই আমরা নিবন্ধের সংখ্যা বাড়বে, আর নিবন্ধের সংখ্যার বাড়ানোর সাথে সাথে স্বাস্থ্য, গণিত, সংস্কৃতি ও শিল্পের মত গুরুত্বপূর্ণ বিষয় গুলোর নিবন্ধসমূহের দিকে আমাদের বিশেষ ভাবে নজর দিতে হবে।

Written by bellayet

সেপ্টেম্বর 2, 2009 at 9:46 pm

উইকিম্যানিয়া ২০০৯ রিচার্ড স্টলম্যানের বক্তব্য

leave a comment »

উইকিম্যানিয়া ২০০৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে রিচার্ড স্টলম্যানের দেওয়া বক্তব্যের ভিডিও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন,

http://prototype.wikimedia.org/wikimania/dia0/alvear/theora/200908251217-Richard_Stallman-Pre__Wikimania.ogg

Written by bellayet

অগাষ্ট 28, 2009 at 7:58 pm